রাজধানীর সাভারে

ভাড়া বেশি চাওয়ায় যাত্রীদের মারধরে বাসচালক-সুপারভাইজারের মৃত্যু

বিশেষ সংবাদ

ভাড়া বেশি চাওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মারধরে ইতিহাস পরিবহনের চালক ও সুপারভাইজারের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সাভার উপজেলার আশুলিয়া এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় এ মারধরের ঘটনা ঘটেছে। সেদিন রাতে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের বাসচালক গাজীপুরের টঙ্গী এলাকার মো: সোহেল রানা বাবু (২৬) এবং একই বাসের সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার মো: হৃদয় (৩০)। তাঁরা বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করতেন।

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনে ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া চওয়াকে কেন্দ্র করে বাসের চালক মো: সোহেল রানা বাবু ও সুপারভাইজার হৃদয়য়ের সঙ্গে কথাকাটাকাটি হয় যাত্রীদের। এর একপর্যায়ে কয়েকজন উত্তেজিত যাত্রী বাবু ও রানাকে বেধড়ক মারধর করেন।

পরে তাদের ২ জনকে গুরুতর আহত অবস্থায় গাজীপুরের কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাদের ২ জনেরই মৃত্যু হয়। তবে এ সময় পালিয়ে রক্ষা পান বাসটির হেলপার।

- Advertisement -

ভাড়া বেশি চাওয়ায় যাত্রীদের মারধরে বাসচালক-সুপারভাইজারের মৃত্যুর বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মাসুদুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...