রাজধানীর মোহাম্মদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ আসামির কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে তরুণীকে শিকলে বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটককৃত ৪ আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলে, মো: সান, মো: হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর।
রবিবার (০৭ এপ্রিল) মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (০৬ এপ্রিল) ২ দফা রিমান্ড শেষে তাদের ৪ জনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে ফের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। আরেকদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবির তাদের ৪ জনকে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজধানীর মোহাম্মদপুরে এক তরুণীকে একটি বাসায় শিকলে বেঁধে রেখে ২৫ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় রবিবার (৩১ মার্চ) মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

