“মা ডাকছিলেন ভাত খেতে, পুকুরে ভেসে উঠল ফাহিয়ার নিথর দেহ”

বিশেষ সংবাদ

ঈদের ছুটিতে গ্রামে চলছে উৎসবের আমেজ। খেলাধুলা, আড্ডা, হাসির রোল, সব মিলিয়ে আনন্দের এক পরিপূর্ণ দুপুর। এমনই এক দুপুরে খাবারের প্লেট হাতে মেয়েকে ডাকছিলেন মা। কিন্তু কোনো সাড়া নেই। একটু আগেই বাড়ির উঠোনে খেলতে দেখা গিয়েছিল ছোট্ট ফাহিয়াকে। কোথায় গেল সে?

খোঁজ শুরু হয় চারদিকে। বাড়ির এক ঘর থেকে আরেক ঘরে, উঠোনের কোণে, গাছপালার আড়ালেও খুঁজলেন সবাই। একসময় ভেসে আসে এক হৃদয়বিদারক চিৎকার, ফাহিয়াকে পুকুরে পাওয়া গেছে।

- Advertisement -

বুধবার (১১ জুন) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া এলাকায় বসতঘর লাগোয়া পুকুরে ডুবে মারা যায় ফাহিয়া আক্তার (৯)। সে স্থানীয় সোনালী বাজারের সাজেদা বেগম বিদ্যাপীঠের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম নুরুল আমিন।

পরিবারের এক আত্মীয় বলেন, “ঈদের ছুটিতে বাড়িতে আসা আরও কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল ফাহিয়া। গরমের কারণে তারা সবাই বাড়ির পাশের পুকুরে নেমেছিল গোসল করতে। একপর্যায়ে সবাই উঠে আসে, কিন্তু খেয়াল করেনি যে ফাহিয়া আর ওঠেনি।”

- Advertisement -

ঘণ্টাখানেক পর মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে ফাহিয়ার মা। তখনই পুকুরের পানিতে ভাসতে দেখা যায় শিশুটিকে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে পেকুয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসক জানান, ফাহিয়া আর নেই।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...