মৌলভীবাজারে পানিতে ডুবে ২ যমজ ছেলের মৃত্যু, স্ত্রী গ্রেফতার

মৌলভীবাজারে পানিতে ডুবে ২ যমজ শিশুর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে প্রবাসীর ৪ বছর বয়সের ২ যমজ ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ২ সন্তানের নাম রাইয়ান ও রাদিয়ান। এ ঘটনাতে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শিশুদের বাবা মো: বাচ্চু মিয়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। ২ মাস আগে দেশে ফিরে আসেন ভারসাম্যহীন স্ত্রী রীমা বেগমের চিকিৎসার জন্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরভাগ গ্রামের প্রবাসী বাচ্চু মো: মিয়ার স্ত্রী রীমা বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন। স্বামী বাচ্চু মিয়া রবিবার ভোরে স্ত্রীকে ঘরে না দেখে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ পর বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন তার ২ যমজ শিশু পানিতে পড়েছে। এ সময় বাচ্চু মিয়া ও পরিবারের লোকজন ২ শিশুকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান বলেন, নিহত শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

