রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহসহ জীবিত শিশু উদ্ধার

রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহসহ ২ বছরের জীবিত শিশু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, বুধবার ভোরে কাছিয়াকান্দা গ্রামের মো: ইসহাক নামে এক ব্যক্তি ফজরের নামাজ পড়ে মাদ্রাসার পাশে তার মায়ের কবর জিয়ারত করতে যান।
এসময় একটি ২ বছরের শিশু ও অজ্ঞাত এক নারীকে মাটির রাস্তার ওপর পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নারীর মরদেহ ও শিশুটিকে জীবিত দেখতে পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহসহ জীবিত শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল ইসলাম জানান, শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই শিশুটিকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হয়েছে এবং শিশুটি বর্তমানে সুস্থ আছে। নিহত নারীর মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানো ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আর্জেন্টিনার জয়ে বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

নেত্রকোনায় ছয়টি পিকআপসহ ৩২টি ভারতীয় গরু জব্দ, আটক ১

দামি মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে’ কলেজছাত্রের আত্মহত্যা

থানার সামনের দোকানে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

কলমাকান্দায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

দুর্গাপুরে পাহারাদারকে হত্যা করে খামারের ৭ গরু লুট

