ব্রাহ্মণবাড়িয়ায়

শতবর্ষের ঐতিহ্যবাহী শুঁটকি মেলা এখনো জীবন্ত

বিশেষ সংবাদ

বিনিময় প্রথার স্মৃতিচিহ্ন আর লোকজ সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি, এটাই কুলিনকুন্ডা শুঁটকি মেলা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিনকুন্ডা গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত হয় শতবর্ষের পুরনো এই ঐতিহ্যবাহী মেলা। এখানে নেই আধুনিকতার ঝলক, আছে শেকড়ের টান আর মানুষের মাটির সঙ্গে গভীর সম্পর্ক।

৩০০ বছরের পুরনো ঐতিহ্যের ধারক এই মেলায় এখনও টিকে আছে পণ্য বিনিময়ের নিদর্শন। যদিও তা আগের মতো বর্ণাঢ্য নয়, তবুও প্রতীকি রূপে এই সংস্কৃতিকে ধরে রাখার প্রয়াস আছে স্থানীয়দের মধ্যে।

- Advertisement -

এবারের মেলায় অন্যান্য বছরের তুলনায় শুঁটকি ও ক্রেতার সংখ্যা চোখে পড়ার মতো। মঙ্গলবার সকাল থেকেই কুলিনকুন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে সারি সারি শুঁটকির দোকান। শোল, বোয়াল, গজার, টেংরা, পুঁটি—বিভিন্ন প্রজাতির শুঁটকি সাজিয়ে বসেছেন কয়েকশত দোকানি, যারা এসেছেন দেশের নানা প্রান্ত থেকে।

শুঁটকি ব্যবসায়ী নারায়ণ দাস জানালেন, “যে কোনো বছরের তুলনায় এবার ক্রেতার সংখ্যা অনেক বেশি। যদিও এখন আর আগের মতো করে পণ্য বিনিময় হয় না, তবুও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা তো করছি।”

- Advertisement -

লোকজ সংস্কৃতির এক প্রাণবন্ত মঞ্চ হয়ে উঠেছে পুরো কুলিনকুন্ডা। শুধু শুঁটকির নয়, আশপাশের জমিতে বসেছে লোকজ মেলা, যেখানে আছে কাঠের খেলনা, হস্তশিল্প, গ্রামীণ খাবার আর নানা বিনোদনের আয়োজন।

ক্রেতা মো. লোকমান মিয়া বলেন, “একসময় টাকা ছিল না, ছিল শস্যের বিনিময়। সেই দিনগুলোর স্মৃতি নিয়ে এই মেলায় আসা, যেন নিজেকেই খুঁজে পাওয়ার মতো।”

- Advertisement -

মেলায় এবার মোট পাঁচ একর জমিতে বসেছে প্রায় ৫ শতাধিক দোকান। সংশ্লিষ্টদের আশা, দিনব্যাপী এই আয়োজনে প্রায় তিন কোটি টাকার পণ্য কেনাবেচা হবে। আনন্দ, স্মৃতি আর ঐতিহ্য মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে কুলিনকুন্ডা।

সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে অনেক কিছু। তবুও কুলিনকুন্ডার শুঁটকি মেলা আমাদের মনে করিয়ে দেয়-যতই বদলাক সময়, শেকড়ের টান কখনো ফিকে হয় না।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...