শরীয়তপুরে নৌকা প্রার্থীর পক্ষ থেকে ভোট চাওয়ায় বিএনপির এক নেতা বহিষ্কার

শরীয়তপুরে নৌকা প্রার্থীর পক্ষ থেকে ভোট চাওয়ায় বিএনপির এক নেতা বহিষ্কার হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে নৌকার প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী (এ কে এম) মো: এনামুল হক শামীমের পক্ষে নৌকায় ভোট চাওয়ার কারণে বিএনপির ১ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ব্যক্তি মো: আমিনুর রহমান নড়িয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ঘরিষার ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি। তিনি ঘরিষার ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ওমর ফারুকের স্বাক্ষরিত ১ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিজ্ঞপ্তিতে জানা যায়, বিএনপির দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে নড়িয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং ঘরিষার ইউনিয়ন বিএনপির সদস্য মো: আমিনুর রহমাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে ঘরিষার ইউনিয়নের নন্দনসার মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত ১ নির্বাচনী সভায় ভোট চেয়ে নৌকা প্রার্থীর পক্ষ থেকে কাজ করার ঘোষণা দেন বিএনপির সদস্য আমিনুর রহমান। নৌকার প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী (এ কে এম) মো: এনামুল হক শামীম এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শরীয়তপুরে নৌকা প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় উপস্থিত থেকে বিএনপির নেতার বক্তব্য রাখার বিষয়টি জানাজানি হলে তাকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কারের দাবি জানান নড়িয়া উপজেলা এবং ঘরিষার ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। তালা বলেন, বিএনপি কর্মী হয়ে অন্য আরেক দলের পক্ষ থেকে কাজ করার কোনো সুযোগ নেই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

