শরীয়তপুরের নড়িয়ায় ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়ায় শেখ সুমাইয়া সুমু (২০) নামের এক ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শেখ সুমাইয়া সুমু নড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মো: আবু বকর শেখের মেয়ে। তিনি নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সুমাইয়া তার জন্মদিন বন্ধুদের সাথে উদযাপন শেষে রাতে বাসায় এসে দরজা বন্ধ করে দেয়। এরপর গভীর রাতে তার মোবাইল ফোনের রিংটোনের শব্দে বাড়ির সবার ঘুম ভাঙে। এসময় তাকে পরিবারের সদস্যরা তাকে ডাকলে তিনি সাড়া না দিলে পরিবারের লোকজন দরজা ভেঙে তার রুমে ঢোকে। তখন ফ্যানের সাথে সুমাইয়ার দেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মো: আবু জাফর শেখ বলেন, সুমাইয়া সম্পর্কে তার ভাতিজি হয়। রাতে তারা এ ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান। এসময় সবাই মিলে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
শরীয়তপুরের নড়িয়ায় ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়ে, নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

