শেরপুরে সার্বজনীন মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধার, যুবক গ্রেফতার

শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সার্বজনীন কালিমাতা মন্দিরে চুরির ঘটনায় মো. আলী (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া সোনার টিপ ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১৪ জুন) ভোরে উপজেলার খানপুর ইউনিয়নের নলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতে হাজির করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গ্রেফতারকৃত মো. আলী শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ার বাসিন্দা মৃত নান্টুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার মধ্যরাতে লাল বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আসামি আলীকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে মন্দির থেকে চুরি যাওয়া সেনার টিপ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শেরপুর পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) আনোয়ার হোসেন জানান, আজ ভেরো আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলী চুরির বিষয়টি স্বীকার করেছেন। আজ দুপুরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য গত (৪ মে) রাত আনুমানিক পৌণে ৪টার দিকে সংঘটিত এ চুরির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। এর পরেই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান চালায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

