শেরপুরের সুঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবু হাসান

বিশেষ সংবাদ

দীর্ঘদিন ধরে চলমান প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু হাসান। এর আগে তিনি ২ ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান-২ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সরকার বিভাগের বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগের অফিস আদেশে গত মঙ্গলবার (৪ মার্চ) প্যানেল চেয়ারম্যান-১ নুরনবী মন্ডল হিটলারের স্থলে আবু হাসানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

- Advertisement -

সুগঠিত প্রশাসনিক কাঠামো না থাকায় ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা প্রায় স্থবির হয়ে পড়েছিল। নিয়মিত মাসিক মিটিং না হওয়া, রেজুলেশন না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় পরিষদে কার্যত অচলাবস্থা তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ মামলাজনিত কারণে পলাতক থাকায় ২০২৩ সালের ৫ আগস্ট প্যানেল চেয়ারম্যান-১ নুরনবী মন্ডল হিটলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। কিন্তু দায়িত্ব গ্রহণের পর তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ইউপি সদস্যরা গত ১৪ জানুয়ারি কার্যনির্বাহী সভায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন

- Advertisement -

এই অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। উপজেলা প্রকৌশলী, সমাজসেবা ও শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে নুরনবী মন্ডলের বিরুদ্ধে অনিয়মের সত্যতা মেলে, যার ফলে তাকে অপসারণ করা হয়। নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের ফলে পরিষদের দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থার অবসান হবে বলে আশা করা হচ্ছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন কুমার দত্ত বলেন, “পরিষদের মাসিক মিটিং ও রেজুলেশন না থাকায় ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন সহায়তা প্রকল্পের বরাদ্দ অর্থ ফেরত যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। এছাড়া, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প, প্রতিবন্ধী ও গর্ভবতী ভাতার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। নতুন নেতৃত্ব আসায় এসব জটিলতা কেটে যাবে এবং নাগরিক সেবা স্বাভাবিক হবে।”

- Advertisement -

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান বলেন, “সংশ্লিষ্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যরা অনিয়মের অভিযোগ তুলেছিলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করা হয়েছে এবং নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এতে পরিষদের কার্যক্রম পুনরায় সচল হবে এবং নাগরিক সেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা কেটে প্রায় ২৫টি জিআই তারের কয়েলসহ...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ সুলতানকে আটক...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) অন্তঃসত্ত্বা করার অভিযোগে...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা...