সিএনজি কে সাইড দিতে ডোবায় প্রাইভেটকার! ভেতরে আটকে নিহত ২

বগুড়ার শেরপুরে একটি সিএনজি কে সাইড দিতে উল্টে ডোবায় পড়ে প্রাইভেটকারের দুইজন আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। পকেটে থাকা জন্মনিবন্ধন অনুযায়ী নিহতদের একজন বগুড়া নিশিন্দারা এলাকার জাকারিয়া জাকির (৩৩) ও নাটোরের বড়াইগ্রাম-সংগ্রামপুরের রানী খাতুন (২১)।
জানা গেছে, প্রাইভেটকারে ৪ জন শেরপুরের দিকে ফেরার পথে চাঁদপুর এলাকায় অপরদিক থেকে যাওয়া পুলিশের সিএনজি কে সাইড দিতে পেছনের নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এদিকে ডোবায় পড়ার পর প্রাইভেটকারের সামনে থাকা ড্রাইভার সহ দুইজন যুবক জানালা দিয়ে বের হয়ে পালিয়ে যাওয়া সন্দেহ’র সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, গাড়িটি ডোবায় পড়ার পরে অন্তত অধাঘন্টা পানিতেই ডুবে ছিলো।
উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ডোবায় পড়ে থাকা প্রাইভেট কার থেকে একজন নারী একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক’এ পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

