সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে এক শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে মো: জুবায়েল হোসেন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। নিহত জুবায়েল হোসেন পৌরসভার মিরপুর মহল্লার বাসিন্দা।
মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় শিমুল পঞ্চসোনা এলাকায় নির্মাণাধীন বেসরকারি ইকোনোমিক জোনের ভেতরে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসের বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যাণ্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: আতাউর রহমান জানান, ইকোনোমিক জোনের ভেতরে নির্মাণাধীন সেতুতে কর্মরত শ্রমিক জুবায়েল হোসেন মারা যায় এবং অপর ২ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, যমুনা নদীর ক্যানেলে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২০৩ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হচ্ছিলো। এ সেতুটি বাস্তবায়ন করছে প্রাণ আরএফএল গ্রুপের ঠিকাদারী প্রতিষ্ঠান পিডিএল। নির্মাণকাজ চলাকালীন সেতুটির ১টি গার্ডার কাত হয়ে ধসে পড়ে। এ সময় গার্ডারের নিচে চাপা পরে একজন শ্রমিকের মৃত্যু হয় এবং ২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

