সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে মোছা: পাখি খাতুন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) রাতে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রামের মধ্যপাড়া থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর পাখির খাতুনের স্বামী মো: হোসাইন আলী পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে একই উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের মো: রইছ উদ্দিনের মেয়ে পাখি খাতুনের সাথে হোসাইন আলীর বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। সেদিন রাত ১০টার দিকে নিজ ঘরে গলায় রশি পেঁচানো পাখির ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে পাখি খাতুনের মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে তারাশ থানার পরিদর্শক (তদন্ত) মো: নুরে আলম বলেন, নিহত পাখি খাতুনের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

