সিলেটে গরু ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

সিলেটে গরু ছিনতাইয়ের অভিযোগে এয়ারপোর্ট থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেনসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১০ জুন) এয়ারপোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত অপরজন হলেন ওমর ফারুক (২০)। এ সময় তার নিকট থেকে একটি চাকুও উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সোমবার (১০ জুন) রাতে জেলার এয়ারপোর্ট থানা এলাকায় গরুবোঝাই ট্রাক যাওয়ার সময় মোটসাইকেলযোগে কয়েকজন দেশীয় অস্ত্র দেখিয়ে ট্রাকটিকে থামার সংকেত দেয়। পরে চালক ট্রাকটিকে না থামিয়ে শহরের দিকে যেতে থাকে।

একপর্যায়ে রাত ১০টার দিকে ট্রাকটি স্টেশনের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা ট্রাকটিকে ঘিরে ফেলে। পরে চালকের চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন তোফাজ্জুলকে হাতে-নাতে আটক করে। এ সময় বাকীরা পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তোফাজ্জলকে তাদের হেফাজতে নেয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে মো: ওমর ফারুকে চাকুসহ আটক করে।
সিলেটে গরু ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা আটকের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

