সিলেটে পিকআপের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

সিলেটে পিকআপের ধাক্কায় কাজী আতিকুর রহমান (৩৬) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে সিলেটে কর্মরত ছিলেন।শুক্রবার (০৪ অক্টেবর) সন্ধ্যার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল বিকেলের দিকে অফিসিয়াল কাজে আতিকুর রহমান মোটরসাইকেলে করে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আতিকুর রহমান মারা যান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হন।

সিলেটে পিকআপের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহতের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট (এমএজি) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পরই পিকআপ চালক পালিয়ে গেছে। তবে দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

