সিলেটে বজ্রপাত থেকে আগুন লেগে পুড়ল ৯টি দোকান

সিলেটে বজ্রপাত থেকে আগুন লেগে ৯টি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে নগরীর সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: বেলাল হোসেন জানান, বজ্রপাতে প্রথমে ওই বাজারের একটি দোকানে আগুন লাগে।
কিছু সময়ের মধ্যে আগুন আশপাশের আরো কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ৯টি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিলেটে বজ্রপাত থেকে আগুন আলাগার বিষয়ে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুনু মিয়া জানান, বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাক্কাতুরা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিলেটের মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

