হযরত শাহজালাল বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ নারী কেবিন ক্রু আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আসা একটি ফ্লাইটের নারী কেবিন ক্রুকে ১ কেজি ৯৭৯ গ্রাম সোনাসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) রাতে এনএসআই, এপিবিএন ও কাস্টমস গোয়েন্দার যৌথ অভিযানে এ সব সোনা উদ্ধারসহ ওই নারী কেবিন ক্রুকে আটক করা হয়।
অভিযুক্ত নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানিয়েছেন এপিবিএনের কর্মকর্তারা।
বুধবার (২৯ মে) সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউল হক বলেন, রিয়াদ থেকে আসা সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার দুপুর পৌঁনে ২টার দিকে ঢাকায় অবতরণের সময় ছিলো। কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ হওয়ার কারণে ফ্লাইটটি ভারতের হায়দরাবাদে অবতরণ করে।
পরে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এক গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই, এপিবিএন ও কাস্টমস গোয়েন্দার যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের নারী কেবিন ক্রু রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ১১টি স্বর্ণের বার, ৮টি সোনার চুরি এবং ১টি চেন পাওয়া যায়। উদ্ধাকৃত এসব স্বর্ণের ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

