হিরো আলমের আত্মহত্যা চেষ্টা, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন রিয়া মনি

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এই খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকা থেকে তার স্ত্রী রিয়া মনি ছুটে যান বগুড়ায়। সেখানে গিয়ে স্বামীর পাশে দাঁড়ান তিনি।

হাসপাতালে হিরো আলমের পাশে থেকে রিয়া মনি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন এবং একটি আবেগঘন স্ট্যাটাস লেখেন।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।’

এর আগেই বগুড়ায় পৌঁছে গণমাধ্যমকে রিয়া মনি জানান, “এখানে এসে হিরো আলমের সার্বিক অবস্থা জেনেছি। এখন তাকে নিয়ে ঢাকায় যাচ্ছি। ভালো কোনো হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করব।”

স্থানীয় সূত্র ও চিকিৎসকদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে ধুনট উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার বন্ধু নাট্যকার জাহিদ হাসানের বাড়িতে বেড়াতে যান হিরো আলম। রাতভর রিয়া মনিকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা হয়। পরে দুই বন্ধু আলাদা বিছানায় ঘুমিয়ে পড়েন।

শুক্রবার সকাল ১১টার দিকে জাহিদ হাসান তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। তখনই হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘনিষ্ঠ এক সূত্র জানা গেছে, স্ত্রী রিয়া মনির সঙ্গে দীর্ঘদিন ধরেই হিরো আলমের সম্পর্কের টানাপড়েন চলছিল। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এ কারণেই হতাশাগ্রস্ত হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হিরো আলম হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের সীমানার বাইরে বা অনেক দূরে গিয়ে...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয়...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...