৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা

ছাত্র-জনতার ঐক্যের দিনকে এবার জাতীয় স্বীকৃতি, আগামী ৫ আগস্ট থেকে দিনটি পালিত হবে সরকারি ছুটি হিসেবে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি জানান, ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি হিসেবে পালন করা হবে।

ফারুকী বলেন,“এই আন্দোলন ছিল আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক মোড়। দেশের মানুষ, ছাত্রসমাজ এবং সাধারণ জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, সেটিই আজকের প্রেরণা।”
আগামী রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দিনটিকে জাতীয় দিবস হিসেবে অনুমোদন দেওয়া হবে, বলেও জানান তিনি।
ফারুকী বলেন,“আন্দোলনের স্মৃতি ও চেতনা ধরে রাখতে আগামী ১ জুলাই থেকে নানা কর্মসূচি শুরু হবে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। ১৪ জুলাই থেকে মূল আয়োজন শুরু হবে।”
তিনি জানান, এসব আয়োজন হবে সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক এবং গণমানুষকে সম্পৃক্ত করার মতোভাবে, যেন দেশের প্রতিটি মানুষ অনুভব করতে পারে, এই ইতিহাস তাদেরই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

