৫ রাজাকারকে কুপিয়ে হত্যা করা বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই

বিশেষ সংবাদ

বীর নারী মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই। ১৯৭১ সালে সালে মুক্তিযুদ্ধের সময় দা হাতে রাজাকারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। বুকভরা সাহস আর চোখে প্রতিশোধের আগুন নিয়ে একাই ৫ রাজাকারকে কুপিয়ে হত্যা করেছিলেন তিনি।

মঙ্গলবার (১৭ জুন) ভোর পাঁচটার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়ার বড়মাইপাড়ায় বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

- Advertisement -

সখিনা বেগমের জন্ম কিশোরগঞ্জের হাওরপারের নিকলী উপজেলার গুরুই গ্রামে। বাবা সোনাফর মিয়া ও মা দুঃখী বিবির মেয়ে সখিনা ছিলেন নিঃসন্তান। মুক্তিযুদ্ধ শুরুর আগেই স্বামী কিতাব আলী মারা যান। জীবনের শেষ সময়টা ভাগনি ফাইরুন্নেছা আক্তারের আশ্রয়ে কাটিয়েছেন তিনি।

ফাইরুন্নেছা জানান, বিকেলে আসরের নামাজ শেষে গুরুই মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সখিনা বেগমকে দাফন করা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন বলে জানিয়েছেন নিকলী উপজেলার ইউএনও রেহানা মজুমদার।

- Advertisement -

সখিনা বেগমের বীরত্বগাথা এক অন্য রকম অধ্যায়। মুক্তিযুদ্ধের সময় তার ভাগনে মতিউর রহমান সম্মুখযুদ্ধে শহিদ হন। এই শোকই পরিণত হয় প্রতিশোধে।

সেই সময় তিনি গুরুই এলাকায় ‘বসু বাহিনীর’ মুক্তিযোদ্ধা ক্যাম্পে রান্নার কাজ করতেন। পাশাপাশি রাজাকারদের গতিবিধির খবরও দিতেন মুক্তিযোদ্ধাদের। একবার পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়লেও বুদ্ধি করে পালিয়ে আসেন। সঙ্গে নিয়ে আসেন একটি ধারালো দা—আর সেই দা দিয়েই একদিন পাঁচ রাজাকারকে কুপিয়ে হত্যা করেন।

- Advertisement -

এই ইতিহাস আজ শুধু স্মৃতিতে নয়, প্রমাণসহ রয়েছে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে এখনো সংরক্ষিত রয়েছে সেই দা, আর নামফলকে খোদাই করা আছে ‘সখিনা বেগম’-এর নাম।

সামাজিকভাবে প্রচারে না থাকলেও মুক্তিযুদ্ধের ভেতরে-ভেতরে থাকা বহু সাহসী নারীর মুখপাত্র ছিলেন সখিনা বেগম। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন নিঃস্বার্থ, সাদামাটা আর দৃঢ়চেতা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ...