বাজারে আগুন, ডিম-মুরগির সঙ্গে গরুর মাংসের দামেও চড়া হাওয়া

বিশেষ সংবাদ

রাজধানীর বাজারে মুরগি-ডিম ও গরুর মাংসের দাম বেড়েছে হঠাৎ করে। বিশেষ করে দেশি মুরগি ও লাল লেয়ারের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বাড়লেও ব্রয়লার মুরগির দাম আগের মতোই রয়েছে। অন্যদিকে গরুর মাংসেও কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়।

শুক্রবার (১৬ মে) কেরানীগঞ্জের আগানগর, নয়াবাজার, হাতিরপুল ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, তীব্র গরমের কারণে খামারগুলোতে প্রচুর মুরগি মারা যাচ্ছে। এতে বাজারে সরবরাহ কমে গেছে, ফলে দাম বাড়ছে। কেরানীগঞ্জের মুরগি বিক্রেতা স্বপন বলেন, “খামারে প্রতিদিন অনেক মুরগি মারা যাচ্ছে। সরবরাহ কম থাকায় আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে।”

সোনালি মুরগি এখন বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৭০-২৮০ টাকায়, যেখানে এক সপ্তাহ আগেও এটি ছিল ২৫০ টাকার মধ্যে। দেশি মুরগির কেজি ৬৫০-৭০০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা এবং সাদা লেয়ার বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। হাঁসের দাম পিসপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।

শুধু মুরগি নয়, ডিমের দামেও আগুন লেগেছে। লাল ডিম ডজনে ১৩০-১৪০ টাকা, সাদা ডিম ১২০-১২৫ টাকা, হাঁসের ডিম ১৮০-২০০ টাকা এবং দেশি মুরগির ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। পাড়ার দোকানগুলোতে এসব ডিম আরও ৫-১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, তীব্র গরমে ডিম দ্রুত নষ্ট হচ্ছে, তাই চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে। এ কারণেই দাম বাড়ছে

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) জানিয়েছে, হিট স্ট্রোকে প্রতিদিন হাজার হাজার মুরগি মারা যাচ্ছে। এতে প্রান্তিক খামারিদের আর্থিক ক্ষতির পরিমাণ দিনে গড়ে ৫০ হাজার টাকা করে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে গত এক মাসে ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।

বিপিএর সভাপতি জানান, অনেক খামার ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। সামনের দিনে ডিমের উৎপাদন ৫% ও মাংস উৎপাদন ১০-১৫% কমে যাওয়ার আশঙ্কা আছে, যা দেশের খাদ্যনিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে।

একই অবস্থা গরুর মাংসের বাজারেও। কোরবানির ঈদ সামনে রেখে খামারিরা গরু কম বিক্রি করছেন। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আগানগর বাজারের মাংস বিক্রেতা হামিদুল বলেন, “ঈদের আগে খামারিরা গরু কম ছাড়ে, তাই এখন দাম একটু বাড়ে। এটা প্রতিবছরই হয়।”

গরুর মাংস বর্তমানে কেজি ৭৮০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খাসি ও ছাগলের মাংসের দাম স্থিতিশীল রয়েছে—প্রতি কেজি খাসির মাংস ১২০০ টাকা, ছাগলের মাংস ১১০০ টাকা।

বাজারে এক ব্যবসায়ী বলেন, “যে কয়টা গরু বাজারে আছে, সেগুলোও বেশি দামে কিনতে হচ্ছে। ফলে আমরা বাধ্য হয়েই দাম একটু বাড়িয়ে বিক্রি করছি। তবে ঈদের পর বাজার আবার স্বাভাবিক হবে বলে আশা করছি।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...