৫০ টাকার ডাব ঢাকায় গিয়ে বিক্রি হয় ২০০ টাকায়

বিশেষ সংবাদ

গ্রীষ্মের রোদে ক্লান্ত দেহ খুঁজে ঠান্ডা শান্তি আর সেখানেই রাজত্ব করছে ডাব। এই মৌসুমেই দেশের নানা প্রান্তে চড়া দামে বিক্রি হচ্ছে পিরোজপুরের নেছারাবাদের সুস্বাদু ডাব। গ্রামের গাছ থেকে নামিয়ে ৫০-৬০ টাকায় কেনা ডাব ঢাকায় পৌঁছে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি, মাহমুদকাঠি, কুনিয়ারি ও রায়ারহাটসহ আশপাশের এলাকা থেকে প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ লাখ টাকার ডাব কেনাবেচা হয়। এলাকার গাছিরা ভোরে ঘুরে ঘুরে নারিকেল গাছের মালিকদের কাছ থেকে ডাব সংগ্রহ করেন। এরপর সেই ডাব স্থানীয় পাইকারদের কাছে ৫-১০ টাকা লাভে বিক্রি করেন তারা।

- Advertisement -
ছবি : সংগৃহীত।

নেছারাবাদ এলাকার গাছি মো. মোস্তফা বলেন, “গাছ মালিকের সঙ্গে আগেই দরদাম করে ডাব সংগ্রহ করি। দুপুরের পর এগুলো পাইকারদের হাতে তুলে দিই।” পাইকারেরা এসব ডাব একত্র করে ট্রাকযোগে পাঠান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় শহরে।

স্থানীয় ব্যবসায়ী নুরুজ্জামান জানান, অনেক পাইকার একেকবারে দেড়শ থেকে দুইশ পিস ডাব কিনে বাজারে আনেন। শহরে এসে এই ডাবের দাম দাঁড়ায় তিন গুণেরও বেশি।

- Advertisement -

তবে এত দামের কারণ শুধুই মধ্যস্বত্বভোগী নয়। পিরোজপুর কৃষি বিভাগ বলছে, গাছি, পাইকার, পরিবহনকারী ও শহরের খুচরা বিক্রেতা সবাই কিছুটা করে লাভ রাখেন। সেই সঙ্গে শহরের দোকানভাড়া, শ্রমিক খরচ, পরিবহন ব্যয় আর গরমে চাহিদার কারণে দাম চড়তেই থাকে।

এদিকে ভোক্তার স্বার্থ রক্ষায় প্রশাসনও সজাগ। পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশিস রায় বলেন, “আমরা আগেও ডাব নিয়ে অভিযান চালিয়েছি। এবারও করব। দেখা হবে কত টাকায় ডাব কেনা হচ্ছে, আর কত টাকায় বিক্রি হচ্ছে।”

- Advertisement -

ডাবের উৎপাদন বাড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “বাড়ির আঙিনায় বেশি করে নারিকেল গাছ লাগাতে আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি। এতে যেমন নিজেদের চাহিদা মেটাবে, তেমনি আর্থিকভাবে সাবলম্বী হওয়াও সম্ভব।”

তিনি আরও বলেন, কেউ যদি নারিকেল গাছের বাগান করতে চান, উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনী গ্রাম থেকে মরদেহটি...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...