বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

কুমিল্লায় ভাইস চেয়ারম্যানসহ চার জনকে কুপিয়ে জখম

বিশেষ সংবাদ

কুমিল্লায় ভাইস চেয়ারম্যানসহ চার জনকে কুপিয়ে জখম করা হয়েছে। কুমিল্লার চান্দিনায় সশস্ত্র হামলা চালিয়ে উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো: জহিরুল ইসলাম মুন্সীসহ চার জনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে চান্দিনা উপজেলার গজারিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী মো: মুনতাকিম আশরাফ টিটুর অনুসারী মো: জহির মুন্সি, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো: আবুল খায়ের, বড়করই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো: মহিউদ্দিন ও গাড়িচালক মো: ইউসুফ। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে কুমিল্লা নগরীর ১টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লায় ভাইস চেয়ারম্যানসহ চার জনকে কুপিয়ে জখমের বিষয়ে মো: মুনতাকিম আশরাফ টিটু জানান, যুবলীগের আহ্বায়ক মো: জহিরুল ইসলাম মুন্সী কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে নবাবপুর ইউনিয়নে ঈগল প্রতীকের পোস্টার বিতরণ করছিল। তারপর বাড়ি ফেরার পথে ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ও ১টি মাইক্রোবাসে আসা নৌকার লোকজন তাদের প্রাইভেটকারটিকে ধাওয়া করে। সে সময় প্রাইভেটকারটি চান্দিনা উপজেলার গজারিয়া এলাকায় পৌঁছালে গাড়িটি ভাঙচুর করা হয়। পরে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্তভাবে জখম করে নৌকার লোকজন।

এ ব্যাপারে কুমিল্লা-৭ আসনে নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত জানান, রাবিবার (২৪ ডিসেম্বর) চান্দিনা উপজেলার সুহিলপুরে আমার দু’টি নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তিনজন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতরা চান্দিনা হাসপাতালে ভর্তি রয়েছে।

চান্দিনা উপজেলার ভাইস চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম মুন্সীসহ চার জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কারো ওপর হামলা এবং আহতের বিষয়ে আমি কিছুই জানি না।।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রত পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

জনপ্রিয়

অপরাধ

আসন্ন নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল প্রকাশে কিছুটা সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এবারের...

বগুড়ায় নিষিদ্ধ আফ্রিকান মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা...

হাঁসকে ধান খাইয়ে তারেক রহমানকে জয় উৎসর্গ করতে চান শেখ মুজিবুর রহমান

কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন বিএনপির নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল। প্রতীক হিসেবে হাঁস পাওয়ার পর তিনি বলেছেন, হাঁসকে ধান খাইয়ে...

আসন্ন নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল প্রকাশে কিছুটা সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস...

বগুড়ায় নিষিদ্ধ আফ্রিকান মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।...

হাঁসকে ধান খাইয়ে তারেক রহমানকে জয় উৎসর্গ করতে চান শেখ মুজিবুর রহমান

কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন বিএনপির নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল। প্রতীক হিসেবে হাঁস পাওয়ার...

নওগাঁয় পুলিশের অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক!!

নওগাঁয় পুলিশের একের পর এক বিশেষ অভিযানে আটক হচ্ছে বিপুল পরিমাণ মাদক। আটক হচ্ছে মাদককারবারের সঙ্গে জড়িত অনেকে।...

মানবতাবিরোধী অপরাধ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম...

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৯

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৯...