চট্টগ্রামে অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক

চট্টগ্রামে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে অপরহরণ চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, তোফাজ্জল হোসেন হৃদয়, আমিনুল ইসলাম শরীফ, মিনহাজুল আবেদীন মারুফ, মো: হৃদয় ও ওয়াজেদ হোসেন টিটু। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণের ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটকের বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, বুধবার (১৭ জানুয়ারি) রাতে মো: আরাফাত রহমান সানি নামে ১ জন টাইলস মিস্ত্রীকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে এ চক্রটি।
অভিযোগের ভিত্তিতে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। এক মহিলা অসুস্থতার কথা বলে কৌশলে এ ঘটনা ঘটিয়েছে তারা। এ ঘটনায় আরও ৬ সদস্য পলাতক রয়েছে, তাদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
