চট্টগ্রামে মামা গ্রুপের লিডারসহ ৭ জন আটক

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং মামা গ্রুপের লিডারসহ ৭ সদস্যকে আটক করেছে র্যাব-৭। এ সময় আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর র্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন, মামা গ্রুপের প্রধান মো: সিফাত হোসেন (২৬), মো: মনির হোসেন (৩৭), মো: কামরুল ইসলাম (৩৪), মো: সোহেল (২৫), মো: কাওসার হোসেন (২৩), মনির হোসেন (২৪) ও মো: লালু ওরফে সোহেল (২০)।
চট্টগ্রামে মামা গ্রুপের লিডারসহ ৭ জন আটকের বিষয়ে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো: নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঈদকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে বায়েজিদ বোস্তামী থানাধীন নাসিরাবাদ শিল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি করছে।
এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি স্টিলের চাপাতি, ১টি ফোল্ডিং টিপছুরি এবং ২টি স্টিলের ক্ষুর জব্দ করা হয়। আটককৃতদেরকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

