জয়পুরহাটে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মা-ছেলে আটক

জয়পুরহাটে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মা ও ছেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) ভোর রাতে রাজধানীর সাভার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার আসামি ডেইজি বেগম ও তার ছেলে মো: জিয়ারুল ইসলামকে আটক করেছে র্যাব-৫ সদস্যরা।
আটককৃতরা হলেন-পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর এলাকার মো: শহীদুল ইসলামের স্ত্রী ডেইজি বেগম ও তার ছেলে মো: জিয়ারুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের (২৯ সেপ্টেম্বর) পাঁচবিবি পৌর এলাকার নাকুরগাছী এলাকা থেকে একশত পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ ডেইজি বেগম ও জিয়ারুল ইসলামকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ২০২৩ সালের (২৮ আগস্ট) জয়পুরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর প্রধান বিচারক মো: আব্বাস উদ্দিন অভিযুক্ত আসামি ডেইজির যাবজ্জীবন ও জিয়ারুলের ৫ বছরের করাদণ্ড প্রদান করেন। সে সময় তারা দুজনেই পলাতক ছিলেন।
জয়পুরহাটে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মা-ছেলে আটক এর বিষয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো: শেখ সাদিক বলেন, আদালত রায় দেওয়ার পর থেকে র্যাব আসামিদের গ্রেফতারে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দার তথ্যের ভিত্তিতে র্যাব-১ ঢাকা ও র্যাব-৫ জয়পুরহাট যৌথ অভিযান চালিয়ে রাজধানীর সাভার এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

বগুড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
