ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং অতিরিক্ত স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করলে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে অভিযান পরিচালনার সময় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম এ কথা জানান।
ডিএমপি সূত্র জানায়, ফুটপাত দখল করে বসানো দোকান এবং দোকানের সামনে অতিরিক্ত অংশ নির্মাণ করে পথচারী ও যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে দখল করা অংশ অপসারণ করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

ডিসি রফিকুল ইসলাম বলেন, যারা অবৈধভাবে যান চলাচলের রাস্তায় দোকান বসাচ্ছেন বা দোকানের সামনে অতিরিক্ত স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এর আগে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে। বর্তমানে সতর্কতামূলকভাবে অভিযান পরিচালনা করা হলেও যারা ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করছেন, তাদের বিরুদ্ধে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানা ও মালামাল জব্দের ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে ফুটপাত ও সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

