নারায়ণগঞ্জের বন্দর

টিকটকার জুনিয়র সাকিব খানের পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে টিকটকার জুনিয়র সাকিব খানের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী শিখা। তিনি ঢাকাই চলচ্চিত্র শাকিব খানের মতো কথা বলে টিকটকে বেশ ভাইরাল হন। মঙ্গলবার (০৯ জুলাই) ভোরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

এরপর শিখাকে গ্রেপ্তার করে বন্দর থানায় নেওয়া হয়েছে। গ্রেপ্তার শিখা খান (২৬) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার মো: জুম্মন খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুনিয়র সাকিব ও তার স্ত্রী শিখা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তারা দু’জনেই মাদকাসক্ত।

প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হতো। বেশ কয়েক বার স্থানীয় লোকজন তাদের মীমাংসা করে দিয়েছেন। সাকিব ও শিখার একাধিকবার বিয়ে হয়েছে। মঙ্গলবার ভোরে কোনো একসময় ঘরের ভেতর ঘুমন্ত অবাস্থায় সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে টিকটকার জুনিয়র সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পড়ে থাকতে দেখতে পাই। পুরুষাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিলো। কেটে ফেলা পুরুষাঙ্গের অংশ সাকিবের স্ত্রী শিখার কাছ থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সাকিবকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। সেখানে তার সার্জারি চলছে।

এসআই জানান, সাকিব খানের আসল নাম সাকিল বেপারী। আহত সাকিবের দেওয়া তথ্যমতে, শিখা তার স্বামীকে মধ্য রাতের কোনো এক সময় বিয়ারের (মাদক) সাথে ঘুমের ঔষুধ মিশিয়ে খাইয়ে দেন।

ঘুমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেন শিখা। তবে শিখা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে তদন্ত শেষে বলা যাবে। অভিযুক্ত শিখা খানকে গ্রেপ্তার করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের আটক করা...

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার এক জঘন্য ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দুপুরে বারইয়ারহাট কলেজ কেন্দ্র থেকে বিজ্ঞান পরীক্ষা...

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল

অন্বেষণ ডেস্ক : রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও ব্রাহ্মণবাড়ির সরাইলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আকস্মিকভাবে মহাসড়ক এবং সেতুতে অবস্থান...

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে শহরের ফুলবাড়ী...

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার এক জঘন্য ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দুপুরে...

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল

অন্বেষণ ডেস্ক : রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও ব্রাহ্মণবাড়ির সরাইলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক...

১৬ বছরের অপেক্ষার পর পাওয়া সন্তানকে কেড়ে নিল হাম

অন্বেষণ ডেস্ক : কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হলো...

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে...