দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে তাদের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের পাঠানতলা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চরপার্বতী ইউনিয়নের চাইলারগো বাড়ির মো: আবুল হাসেমের ছেলে মো: ওমর ফারুক ওরফে সোহান (২১) একই বাড়ির মৃত জাহাঙ্গীর আলমের ছেলে
মো: সাইফুল ইসলাম পিয়াস (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাঠানতলা মোড় এলাকায় স্থানীয় পাটোয়ারী বাড়ির মো: জাহিদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়। ওই কিশোর গাংয়ের সদস্যরাদেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেয়া হয়েছে। ওই মামলায় আসামিদের আটক দেখিয়ে তাদের নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

