অন্বেষণ ডেস্ক :

নড়াইলের লোহাগড়ায় শ্বাসরোধে শিশু কন্যা হত্যা, সৎ মা আটক

বিশেষ সংবাদ

নড়াইলের লোহাগড়ায় শিশু কন্যা নুসরাত জাহানকে (৩) শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সৎ মা জোবায়দা বেগম। বুধবার (ফেব্রুয়ারি ২৮) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হেলাল উদ্দিনের কাছে শিশু নুসরাতকে হত্যার কথা স্বীকার করেন জোবায়দা বেগম।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: তারেক আল মেহেদী জানান, লোহাগড়া উপজেলার গীলাতলা গ্রামে মঙ্গলবার (ফেব্রুয়ারি ২৭) দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে।

- Advertisement -

এ ঘটনায় নিহত শিশু নুসরাতের দাদা মো: খায়ের কাজী বাদী হয়ে মঙ্গলবার রাতেই জোবায়দা বেগমকে একমাত্র আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নুসরাতের বাবা মো: সজীব কাজী ও সৎ মা জোবায়দা বেগমকে গ্রেফতার করা হয়।

নড়াইলের লোহাগড়ায় শ্বাসরোধে শিশু কন্যাকে হত্যা, এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, আদালতে স্বীকারোক্তির পর ঘাতক জোবায়দা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার শিশু নুসরাতকে তার বড় ভাই ইয়াসিন মারধর করলে সে কান্নাকাটি করতে থাকে। তার কান্না থামাতে বারান্দার ১টি কক্ষে নিয়ে তার মুখ চেপে ধরে সৎ মা জোবায়দা। এতে শ্বাসরোধে শিশু নুসরাতের মৃত্যু হয়।

নুসরাতের মৃত্যু হয়েছে তা বুঝতে পেরে সৎ মা জোবায়দা বেগম তাকে লেপের নিচে রেখে স্বাভাবিক আচরণ করতে থাকেন। পরে গোসলের সময় দাদি পান্না বেগম শিশু নুসরাতকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির পর স্থানীয়...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।রোববার...

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুতি...

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের...

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ...

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

শনিবার (২০ জুন, ২০২৬) পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ...

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিক্রির অভিযোগে এক দম্পতি ও...