ফরিদপুরে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

ফরিদপুরে রেললাইনে পাশ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় রেললাইনের পাশ থেকে মো: সজীব ঢালী (২০) নামের ১ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ভাঙ্গার তারাইল সড়কের রেললাইনের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলার তুষার কান্দি গ্রামের মো: হাফিজ উদ্দিন ঢালির ছেলে সজীব ঢালী।
পুলিশ বলেন, তারাইল এলাকা থেকে ১ যুবক ৯৯৯-এ ফোন দিয়ে রেললাইনের পাশে ১টি লাশ দেখার বিষয়ে তথ্য দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধারের বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মো: জলিল বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাঙ্গা সার্কেলের এডিশনাল এসপি ও পুলিশের ১টি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। তারপর তারাইল রেললাইনের পাশে সজিব নামের ১ যুবকের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পাই। তার পকেট থেকে মোবাইল ও আইডি কার্ড পেয়ে তার নাম-ঠিকানা জানতে পারি।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কেউ হয়তো ওই যুবককে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। এ বিষয়ে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
