বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৪

বিশেষ সংবাদ

বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় ডাকাত দলের এক নারী ও গাড়ি চালকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতি কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, রোয়াংছড়ি রৌনিন পাড়ার জিংচুন নুং বমের মেয়ে ভানুনুন নুয়াম বম, থানচি সিমত্মাংপি পাড়ার লাল মুন চম বমের ২ ছেলে আমে লনচেও বম, জেমিনিউ বম এবং থানচি টিএন্ডটি পাড়ার মো: ইউসুফের ছেলে মো: কফিল উদ্দিন সাগর।

- Advertisement -

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তারের বিষয়ে সোমবার (০৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার (এসপি) মো: সৈকত শাহীনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (০৩ এপ্রিল) বান্দরবানে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে অস্ত্রধারী ডাকাত দলের ২৫ থেকে ৩০ জন সদস্য পূর্ব-পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে।

উপস্থিত লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে সোনালী ব্যাংক থেকে প্রায় ১৫-২০ লাখ টাকা এবং কৃষি ব্যাংক থেকে অনুমানিক ৩ লাখ টাকাসহ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী এবং উপস্থিত লোকজনদের কাছ থেকে ১০-১৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

- Advertisement -

এ ডাকাতির ঘটনার পর থানচি থানায় মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে রবিবার বিকেল ৫টার দিকে বান্দরবানের রেইচা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আরেকদিকে ডাকাত দলের সদস্য গাড়িচালক মো: কফিল উদ্দিন সাগরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানচি সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন...