যুবলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার শেরপুরে কোটাবিরোধী আন্দোলনকারীদের উপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণের মামলায় ওয়ার্ড যুবলীগের সভপতি আবু রায়হান মোল্লা (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারী) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবু রায়হান মোল্লা খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের মো: জলিল মোল্লার ছেলে এবং ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

গত ২০২৪ সালের ১৭ জুলাই কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহনের সময় শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় অন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় ০২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা গ্রামের মোতালেব হোসেনের ছেলে রিফাত সরকার (২২) বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় বগুড়া-৫ (শেরপুর, ধুনট) আসনের সাবেক এমপি মো: মজিবর রহমান মজনু, সাবেক এমপি মো: হাবিবর রহমান, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল সনি সহ ১৪২ জনের নাম উল্লেখ করা হয়।
বগুড়ার শেরপুরে যুবলীগের সভাপতিকে গ্রেফতারের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আবু রায়হান মোল্লার নাম এই মামলার তদন্তে বেড়িয়ে এসেছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

