অন্বেষণ ডেস্ক :

রাজধানীতে নারী সরবরাহ চক্রের মূলহোতাসহ আটক ৫

বিশেষ সংবাদ

রাজধানীতে নারী সরবরাহ চক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক করা হয়েছে। রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন হোটেল এবং ফ্ল্যাটে সুন্দরী নারীদের সরবরাহ করে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া চক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক করেছে (ডিবি) গোয়েন্দা শাখা। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম গুলশান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।

আটককৃতরা হলো তাসনিয়া বেলা (১৮), মো: মানসিব হায়াত (১৯), মো: সৌরভ ইসলাম (২৫), সাকিব আহম্মেদ (২৭) ও সামিনা আলম নীলা (৫৫)।

জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগর এলাকায় নারী সরবরাহ ব্যবসা পরিচালনা করে আসছে। ঢাকা মহানগরীর গুলশান, বনানীর মতো বিভিন্ন এলাকায় হোটেল এবং ফ্ল্যাটে নারী সরবরাহ করে থাকে। তাদের এসব কাজে সাকিব এবং চৈতি নামের একটি মেয়ে সামিনা আলম নীলার সাহায্যে নারী সরবরাহ চক্র গড়ে তোলে। সাকিব এবং চৈতি বিভিন্ন এলাকার গিয়ে মানুষের সঙ্গে মিশে কাস্টমার জোগাড় করে। সামিনা আলম নীলার সাহায্যে কাস্টমারের নিকট ভিন্ন বয়সী মেয়েদের সরবরাহ করে থাকে।

সামিনা আলম নীলা তার স্বীকারোক্তিতে বলেন, তিনি এখন পর্যন্ত প্রায় ৬ হাজার নারীকে বিভিন্ন কাস্টমারের কাছে সরবরাহ করেছেন। এ ছাড়া মাদক ব্যবসাও করেছেন তিনি।

রাজধানীতে নারী সরবরাহ চক্রের মূলহোতাসহ আটকের বিষয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ বলেন, এই চক্রের মূলহোতা সাকিব নিজেকে একজন সচিবের ছেলে বলে সবার কাছে পরিচয় দিয়ে কাস্টমার জোগার করে।

যেখানে নারীদের পাচার করতো সেইখানে কাস্টমার এবং নারী উভয়ের ছবি এবং ভিডিও ধারণ করে পরবর্তীতে তাদের থেকে বড় অংকের টাকা আদায় করতো। নারী সরবারাহের পাশাপাশি তারা নারীদের দিয়ে মাদক ও ইয়াবা সরবারাহ করতো। । তাদের বিরুদ্ধে আইননুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: রাজীব আল মাসুদের সার্বিক তত্ত্বাবধানে খিলগাঁও জোনাল টিমের টিম লিডার মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামিদের আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

সংবিধান থেকে বাদ দেওয়া হবে ৭ মার্চের ভাষণ: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : সংবিধান থেকে ৭ মার্চের ভাষণ খুব শিগগিরই বাদ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক...

ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত: সংসদে ডা. তাহের

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের আক্রমণাত্মক আচরণ ও ভাষা ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ...

ফিলিং স্টেশনে আর লাইন নেই, লোডশেডিংও কমেছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এখন আর ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখা যায় না,...

সংবিধান থেকে বাদ দেওয়া হবে ৭ মার্চের ভাষণ: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : সংবিধান থেকে ৭ মার্চের ভাষণ খুব শিগগিরই বাদ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী...

ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত: সংসদে ডা. তাহের

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের আক্রমণাত্মক আচরণ ও ভাষা ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর...

ফিলিং স্টেশনে আর লাইন নেই, লোডশেডিংও কমেছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এখন আর ফিলিং...

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, চালক আটক

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ...

ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর...

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

নেত্রকোনায় কয়েকদিন ধরে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা...