সিরাজগঞ্জে সাবেক এমপির পাজেরো গাড়িসহ ফেনিসিডিল ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে সাবেক এমপির পাজেরো গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১২ সদস্যরা। এসময় মো: সুজন হোসেন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ কাম্পের অধিনায়ক মো: মারুফ হোসেন।
জানা গেছে, শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকা থেকে সাবেক এক এমপির শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। এসময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ১টি পাজেরো গাড়ি, ২টি সিম কার্ড, ১টি মোবাইল ফোন, ও নগদ ৫ হাজার ২৩২ টাকা জব্দ করা হয়।
সিরাজগঞ্জে সাবেক এমপির পাজেরো গাড়িসহ ফেনিসিডিল ব্যবসায়ী গ্রেফতারের বিষয়ে, র্যাব-১২ অধিনায়ক মো: মারুফ হোসেন জানান, বগুড়া হতে ঢাকাগামী এক সাবেক এক বিশেষ রাজনৈতিক দলের সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো জিপ গাড়িতে করে ৪৪২ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ওপর চেকপোস্ট বসায়। চেকপোস্ট চলাকালীন ১টি পাজেরো জিপগাড়ি আসতে দেখে গাড়িটিকে সংকেত দিয়ে থামানো হয়। এসময় গাড়িতে থাকা আসামিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, গাড়ির পেছনে তেলের ট্যাঙ্কির ভেতরে কৌশলে ফেনসিডিল লুকানো আছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

