সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ মো: কাওসার হোসেন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৫ জানুয়ারি) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পারিচালনা করেন র্যাবের একটি দল। গ্রেফতারকৃত আসামি কুমিল্লার দেবিদ্বার উপজেলার মির্জানগর পশ্চিমপাড়া এলাকার মো: ইকবাল হোসেনের ছেলে।
সিরাজগঞ্জে মাদকসহ গ্রেফতারের বিষয়ে সোমবার সকালে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো: ইলিয়াস খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য, এক গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে চেকপোস্ট বসিয়ে ১টি পিকআপে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সে সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ, ১টি মোবাইল ও নগদ কিছু টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

