স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো: আলামিনকে (৪৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের প্রধান বিচারক মো: আশরাফুল ইসলাম অভিযুক্ত আসামি আলামিনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম লালন বলেন সাজাপ্রাপ্ত আলামিন কুষ্টিয়া মিরপুর উপজেলার শাকদহচর এলাকার মো: আহাদ আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. রফিকুল ইসলাম বলেন, বহুনারী আসক্ত অভিযুক্ত আসামি আলামিনের সাথে তার স্ত্রী শিউলী খাতুনের দাম্পত্য কলহের জেরে তার স্ত্রীকে হত্যার দায়ে আলামিনেকে যাবজ্জীবন কারাদণ্ডসহ
নগদ ১০হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দেন আদালত। এ রায়ের ঘোষনার পর আদালতে উপস্থিত মামলার বাদী নিহতের পিতা মো: আশাদুল সন্তোষ প্রকাশ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

