অন্বেষণ ডেস্ক :

নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাইকে খুন করে বড় ভাইয়ের আত্মহত্যার চেষ্টা

বিশেষ সংবাদ

নীলফামারীর কিশোরগঞ্জে বড় ভাই মো: মেহেদী হাসান তার ছোট ভাই মো: আওকাত হোসেন জুয়েলকে (১৭) গলাকেটে হত্যা করেছেন। মঙ্গলবার (০৫ মার্চ) ভোরে কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ছোটভাইকে খুন করে অভিযুক্ত বড় ভাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। মেহেদী হাসান এখন পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত আওকাত হোসেন জুয়েল ওই গ্রামের মৃত মো: আব্দুর জলিলের ছোট ছেলে। জুয়েল রনচন্ডী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণি শিক্ষার্থী ছিলেন।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, বড় ভাই মেহেদী হাসান মানসিক রোগী। প্রায়ই তিনি পরিবারের সবার সাথে ঝামেলা করতেন। সোমবার (০৪ মার্চ) রাতে তিনি তার ছোট ভাইয়ের সাথে শোবার ঘরে ঘুমাতে যান। তাদের মা ফজরের নামাজ আদায় করার জন্য উঠলে বিকট শব্দ শুনতে পেয়ে তাদের ঘরে গিয়ে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন।

এ ঘটনার পরে অভিযুক্ত বড় ভাই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

নীলফামারীর কিশোরগঞ্জে ছোটো ভাইকে খুনের বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানান, বড় ভাই মেহেদী হাসান ছোট ভাই আওকাত হোসেন জুয়েলকে গলাকেটে হত্যা করেন। হাত্যার পর নিজেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। নিহত জুয়েলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে...

হজযাত্রীদের সেবা দিতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজযাত্রীরা...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শনিবার (১৮ এপ্রিল) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে...

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭১ সালের এই...

হজযাত্রীদের সেবা দিতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শনিবার (১৮ এপ্রিল) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় টানা প্রায় ৮ ঘণ্টা...

জনগণকে গর্জে উঠতে হবে, আন্দোলনে পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো...

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

নাটোরের বড়াইগ্রামে তেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে একটি...

রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, কাউন্সিলের পর পরিবর্তনের ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...