অন্বেষণ ডেস্ক :

সিলেটের বিশ্বনাথে প্রতিবেশী যুবতীর ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২

বিশেষ সংবাদ

সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী যুবতীর ছুরিকাঘাতে মো: দিলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে বিশ্বনাথ উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শুক্রবার রাতেই নিহতের ভাই মো: আলী হোসেন বাদী হয়ে ৩ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেছেন। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে এ মামলায় নারীসহ ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। নিহত দিলোয়ার হোসেন উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল সাদীরপাড়া গ্রামের মৃত মো: আবদুর রউফের ছেলে।

আটককৃতরা হলো, বিশ্বনাথ উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের মো: চান মিয়া (৫৬) তাঁর মেয়ে শামছুন্নার প্রকাশ বুরাইদা (২১)। অপর পলাতক আসামি হলেন চান মিয়ার ছেলে মো: ফাহিম আহমদ (১৯)। তাঁকে আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের মো: চান মিয়ার পালিত মুরগির কয়েকটি বাচ্চা মো: দিলোয়ার হোসেনের বাড়ির উঠানে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে সেদিন রাতে উভয় পক্ষের মধ্যে ফের ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে চান মিয়ার মেয়ে শামছুন্নারে হাতে থাকা ছুরি দিয়ে দিলোয়ার হোসেনকে আঘাত করেন। ছুরিকাঘাত করলে দিলোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীরা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেটের বিশ্বনাথে ছুরিকাঘাতে খুনের বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা

বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়ল দেশের জ্বালানি তেলের দামে। সরকার নতুন করে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম বাড়িয়েছে, যা রবিবার...

বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র

যশোর মণিরামপুর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়-এ দুই এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও বিদ্যালয়ের ভুলে...

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কারের পর নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, জাতীয়...

জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা

বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়ল দেশের জ্বালানি তেলের দামে। সরকার নতুন করে ডিজেল, কেরোসিন, অকটেন...

বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র

যশোর মণিরামপুর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়-এ দুই এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিজ্ঞান বিভাগ থেকে...

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কারের পর নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ...

বাল্যবিবাহ থেকে বাঁচতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

পিরোজপুর ইন্দুরকানী উপজেলাতে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার...

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল ব্যবসায়ীর

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা...

খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

খুলনা নগরীতে দায়িত্ব পালনের সময় নিজের ব্যবহৃত সার্ভিস রাইফেলের...