কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কক্সবাজারের টেকনাফে পুলিশের একটি ইউনিট অভিযান চালিয়ে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবেলটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড রঙ্গিখালী এলাকার মৃত মো: হাচু মিয়ার ছেলে মো: ইউসুফ (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২ জানুয়ারি) রাতে টেকনাফ মডেল থানার ভারপ্রাতপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওসমান গনির নেতৃত্বে বিশেষ একটি চৌকষ টিম গোপন তথ্যের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রঙ্গিখালী গাজীপাড়ার মো: ইউসুফের বসতবাড়িতে অভিযান পরিচালনা করার সময় মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসআই মো: রুবেল সঙ্গীয় ফোর্সদের সহায়তায় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য মো: ইউসুফকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় প্রতক্ষদশীদের সামনে আসামির রান্না ঘরের মেঝ থেকে তার নিজ হাতে বের করে দেওয়া মতে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা টাবলেট জব্দ করেন পুলিশ। উদ্ধারকৃত ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আসামি মো: ইউসুফকে গ্রেফতার করেন।

পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

