গাইবান্ধার পলাশবাড়ীতে ৮৪৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারাবারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে ২ মাদক কারাবারীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রাসুল জাহান তুহিন (২৬) পলাশবাড়ি উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা ও শরাফুল ইসলাম (৩০) সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের ধারাই এলাকার বাসিন্দা।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
গাইবান্ধার পলাশবাড়ীতে ২ জন মাদক কারাবারীকে আটকের বিষয়ে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারাবারীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তারা বিশেষ কৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতো।
ঘটনার সাথে জড়িত থাকা অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চালানো হচ্ছে। আটককৃত ২ আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

