গাইবান্ধার সুন্দরগঞ্জে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত ১, আটক ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো: আজিজুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও একজন গুরুতর আহত হন। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৫ মার্চ) দুুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম ওই এলাকার মৃত মো: কাছু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মৃত মো: মোসলেম কারীর ছেলে গোলাম ফারুক মিয়া, মো: জহুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ও মৃত আব্দুল মিয়ার ছেলে মো: সিদ্দিক মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি সংক্রান্ত ভোগদখল নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে আজ বেলা ১২টার দিকে আজিজুলের বাড়িতে গিয়ে গোলাম ফারুক, শহিদুল ইসলাম ও সিদ্দিক মিয়া হামলা করেন।
এসময় আজিজুলকে বাড়িতে একা পেয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করেন। এসময় আজিজুলের চিৎকারে তার ছেলে সোহেল মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে স্বজনরা আহত আজিজুল ও তার ছেলে সোহেলকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত ১, এ ঘটনায় দুইজনকে আটকের বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুব আলম জানান, এঘটনায় অভিযুক্ত ২ জনকে আটকসহ থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

