নির্মাণাধীন ভবনে নিয়ে বোনকে হত্যা, সৎভাই-ভাবিসহ গ্রেপ্তার ৩

নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার হওয়া ওই তরুণীর পরিচয় মিলেছে। এ ঘটনায় তরুণীর সৎভাই ও ভাবিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৭ মার্চ) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
নিহত তরুণীর নাম সন্ধ্যা রাণী (২০)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে শীশা বাঁশপীর গ্রামের হরিলালের মেয়ে। গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রী ফুলবাবু রবিদাস (২২), তার স্ত্রী মিনতি রানী (১৯) ও মো: আদিল আহমেদ (১৯)।
রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মো: সাইফুর রহমান জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সৎ ভাই ও ভাবির সঙ্গে সন্ধ্যা রাণীর ঝগড়া-বিরোধ চলে আসছিল। এর জেরে গত মঙ্গলবার রাতে রাণীর সৎ ভাই ফুলবাবু রবিদাস সন্ধ্যা রাণিকে হত্যার পরিকল্পনা করে ঘুমের ওষুধ খাইয়ে রাজশাহীর গোদাগাড়ির একটি নির্মাণাধীন ভবনের দুইতলায় নিয়ে যায়। সেখানে তাকে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে রেখে চলে যায়।

তিনি আরও জানান, বুধবার (২৭ মার্চ) সকালে স্থানীয়রা তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত তরুণীর সৎভাই, ভাবি ও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

