পটুয়াখালীর কলাপাড়ায় অস্ত্রসহ আটক ৩

পটুয়াখালীর কলাপাড়ায় দেশিয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি ড্যাগার, ১টি লোহার শাপল, ১টি রামদা, হ্যাসকো বে্লড সহ ইঞ্জিন চালিত ১টি কাঠের নৌকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মো: জামাল আকন (৪৫), মো: শানু হাওলাদার (৬০) ও মো: হানিফ হাওলাদার (৪৯)।
পটুয়াখালীর কলাপাড়ায় অস্ত্রসহ তিনজনকে আটকের বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

