ফেসবুকে ২১১ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

ফেসবুকে ভুয়া মেজর পরিচয়ে ২১১ জন নারীর সঙ্গে প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার (৭ এপ্রিল) শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো: সোহাইল ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এপিবিএন-১২ জনিয়েছে, পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনীর মেজর, রাজনৈতিক নেতা পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডি খুলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন তিনি।
সোহাইল মূলত নারীদের সঙ্গে আপত্তিকর কথা বলে রেকর্ড করে রাখতেন। পরে সেই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা নিতেন।
কোনো-কোনো নারীদের সঙ্গে কথা বলার সময় কেউ সন্দেহ করলে তাকে ব্লক করে দিতেন এই প্রতারক। গ্রেপ্তারের সময় তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ৪টি মোবাইল ফোন, ১২টি সিম কার্ড জব্দ করা হয়। সেই সব মোবাইল ফোনে অসংখ্য মেয়েদের ছবি, আপত্তিকর ভিডিও ও স্ক্রিনশট পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত সোহাইলের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

