সিরাজগঞ্জে এক মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) রাতে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ৫৭৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় ঢাকা-রাজশাহী মহাসড়কের রামারচর মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি জাকারিয়া হোসেন চাপাইনবাবগঞ্জ জেলার ছাবানিয়া গ্রামের মো: এনামুল হকের ছেলে।
র্যাব-১২ স্কোয়াডন লীডার কমান্ডার মো: ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানাধীন রামারচর মোড়ে খাবার হোটেলের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
সিরাজগঞ্জে এক মাদক ব্যবসায়ী জাকারিয়াকে ৫৭৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এছাড়াও তার কাছ থেকে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৮ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি বলে, সে দীর্ঘদিন যাবত লোক গোপনে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনার মামলা দায়ের করা হয়েছে সলঙ্গা থানায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: এসআইকে শোকজ

