দেশে চাল আমদানির প্রয়োজন নেই, নওগাঁয় খাদ্যমন্ত্রী

দেশে সরকারি ভাবে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও আউশ ধানের চাষ বেশি হওয়ায় আমদানির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে সরকারের গোডাউনে সর্বকালের সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি খাদ্যশস্য রাখার জায়গা না থাকায় খাদ্যবান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দেওয়া হয়েছে। তাছাড়া আরও পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোন অভাব নেই।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লে: কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এসময় নওগাঁর জেলা প্রশাসক মো: গোলাম মওলা, সাপাহার উপজেলায় চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে পোরশায় আরও একটি নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র্যালি

আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে মান্দায় বিএনপির সংবাদ সম্মেলন

পোরশায় জেলা প্রশাসকের দু’টি স্থাপনা উদ্বোধন

মান্দায় পাখি বেগম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বিপুল অস্ত্র উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী

