ক্যান্সারে মারা গেলেন ঢাবির সহযোগী অধ্যাপক

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
বাংলাদেশ সময় গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যের মেরি কুরি ওয়েস্ট মিডল্যান্ডস হসপিস, বার্মিংহামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী নুশরাত তাশমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সহকারী অধ্যাপক।
জানা যায়, শিক্ষা ছুটি নিয়ে তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, প্রয়াত শিক্ষকের মরদেহ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবে। শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আইবিএ চত্বরে মরদেহ রাখা হবে।
ওই দিন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ (মসজিদুল জামিআ)-এ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

কোরবানির মাংস গলায় আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

সৌদিতে হজ পালন করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকসহ দুজনের মৃত্যু

শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

হামের উপসর্গ নিয়ে এক হাসপাতালে ২২ শিশুর মৃত্যু

