এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে এ গড় পাসের হার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড।

কমেছে সাধারণ শিক্ষা বোর্ডের পাসের হার
এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
ফলাফলে এবারও ছাত্রীদের এগিয়ে থাকার চিত্র দেখা গেছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে উত্তীর্ণ ছাত্রের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। একইভাবে ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
জিপিএ-৫ পাওয়ার সংখ্যাতেও এবার বড় ধরনের পরিবর্তন এসেছে। ২০২৫ সালে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। চলতি বছর এ সংখ্যা কমে হয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯ হাজার ৯ জন।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩০৩টি। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্র বেড়েছে ২০১টি।
তবে ফলাফলে শূন্য পাসের হার পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭টি। গত বছর এ সংখ্যা ছিল ৪৮টি।
মাদরাসা শিক্ষা বোর্ডে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। এ বছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ২২৬টি, যেখানে ২০২৫ সালে ছিল ৮৬টি।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এবার ২৯টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর কারিগরি শিক্ষা বোর্ডে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল শূন্য।
ফল প্রকাশের মধ্য দিয়ে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলো। ফল হাতে পাওয়ার পর এখন শিক্ষার্থীদের সামনে উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি ও পরবর্তী শিক্ষাজীবনের প্রস্তুতির পালা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় নকল, ডাকসু ও শিবির নেতাকে শাস্তি

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

