২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অপেক্ষা আরও বাড়ছে। পূর্বঘোষিত ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে চলতি মাসেই ফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (১৮ জুলাই) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও বলা হয়েছিল। বোর্ডগুলোও ফল প্রকাশের জন্য কাজ এগিয়ে নিচ্ছিল।
তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জরুরি প্রশাসনিক কার্যক্রমে ব্যস্ততা বেড়ে যাওয়ায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা যাচ্ছে না।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফল প্রকাশে আরও কয়েকদিন সময় প্রয়োজন হবে। তবে এটি খুব বেশি দীর্ঘায়িত হবে না।
চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হতে পারে।
এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণের কথা জানিয়েছিলেন।
ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ হলে তা শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড়

